News Flash

Image

আবারো বিদ্যালয়ে চুরি

কমলপুর, ১৭ জুলাই : আবার স্কুলে চুরির ঘটনা ঘটেছে দুরাইছড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার রাতে কমলপুর থানার অন্তর্গত দুরাইছড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয়ে হানা দিয়ে ২টি বৈদ্যুতিক পাখা এবং ১টি মিড ডে মিলের বড় গামলা চোরেরা চুরি করে নিয়ে যায়।

আজ সকালে দিদিমনিরা ওই স্কুলের প্রাইমারি সেকশনে ক্লাস করতে গিয়ে এবং মিড ডে মিলের দরজা খুলে দেখেন চুরির ঘটনা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা চুরির ঘটনা কমলপুর থানায় জানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত করে যায়। এর আগে অর্থাৎ দুই বছর আগে দুরাইছড়া শিব বাড়ি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় চোরেরা স্কুলের কম্পিউটার, জলের পাইপ ভেঙ্গে নিয়ে যায়।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top