News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া ল্যাপটপ সহ দুই চোরকে গ্রেফতার করে পুলিশ
Image

চুরি যাওয়া ল্যাপটপ সহ দুই চোরকে গ্রেফতার করে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই : চুরি যাওয়া বিভিন্ন ল্যাপটপ সহ দুই জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত ১১ জুলাই রাতে মেলারমাঠস্থিত একটি দোকানে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব একটি ল্যাপটও সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে দোকান মালিক থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল দুইজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও নগদ সাড়ে তিনহাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, অমিত দেব এবং সজল দেবনাথ নামে দুই চোরকে আটক করে।আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top