News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের সন্ধান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, “দেশের মধ্যে প্রথম রাজ্য, গর্বের মুহূর্ত”
Image

অসমের নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের সন্ধান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, “দেশের মধ্যে প্রথম রাজ্য, গর্বের মুহূর্ত”

ডিব্রুগড়, ১৬ জুলাই : অসমের ডিব্রুগড় জেলার নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই খনন প্রকল্পে অসম সরকারের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী এই আবিষ্কারে রাজ্যের জন্য একে “গর্বের মুহূর্ত” বলে মন্তব্য করেছেন।

আজ এক্স পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেছেন, অয়েল ইন্ডিয়া লিমিটেড নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের উপস্থিতি আবিষ্কার করেছে। এই কূপে অসম সরকারের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এটি শক্তি নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার দিক থেকে এক বড় অগ্রগতি।

সাথে তিনি আরও লেখেন, এই আবিষ্কার অসমকে দেশের প্রথম রাজ্য সরকার হিসেবে প্রত্যক্ষভাবে খনিজ তেল উৎপাদনের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করল। একইসঙ্গে এটি রাজ্যের জন্য রাজস্ব ও রয়্যালটির উৎস বৃদ্ধি করবে এবং দেশের শক্তি সরবরাহকে সুনিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীর কথায়, এই আবিষ্কার সফল বিনিয়োগকে নিশ্চিত, খনিজ অনুসন্ধান প্রচেষ্টাকে সার্থক এবং অসমকে আত্মনির্ভর করেছে। এটি জাতীয় শক্তি নিরাপত্তায় অসমের অবদানও বৃদ্ধি করবে।

এই আবিষ্কারের ফলে অসমের অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, এ ধরনের খনিজ সম্পদের আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। অয়েল ইন্ডিয়া লিমিটেড সূত্রে জানা গেছে, খনন ও মূল্যায়নের কাজ চলমান রয়েছে এবং এই কূপ থেকে উৎপাদন শুরুর প্রস্তুতি দ্রুতই শুরু হবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top