News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক স্বল্পতা দূরীকরণে রাজ্য সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে : বিজেপি
Image

শিক্ষক স্বল্পতা দূরীকরণে রাজ্য সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে : বিজেপি

আগরতলা, ১৬ জুলাই : শিক্ষক স্বল্পতা দূরীকরণে রাজ্য সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১৬১৫ জন শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককথায়, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা ধীরে ধীরে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখ্যপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন সুব্রত চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার একদিকে যেমন রাজ্যের প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। তেমনি, রাজ্যের সার্বিক এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিরোধীরা দাবি করছে রাজ্যের বিদ্যালয়গুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে। কিন্তু, বিজেপি সরকার শিক্ষাগত উন্নয়নের জন্য একের পর এক নিয়োগ প্রক্রিয়া চলছে তা চোখে দেখতে পাচ্ছেন না।

এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার জনগনের স্বার্থের কথা চিন্তা করে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দফতরে একের পর এক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেই চলছে। শিক্ষক স্বল্পতা দূরীকরণে গতকাল রাজ্য সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১৬১৫ জন শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককথায়, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা ধীরে ধীরে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top