News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিমেন্ট বোঝাই লরিতে উদ্ধার ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট
Image

সিমেন্ট বোঝাই লরিতে উদ্ধার ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট

আগরতলা, ১৬ জুলাই : আসাম রাইফেলস এবং ডিআরআই যৌথ অভিযানে খয়েরপুর বাইপাস এলাকা থেকে সিমেন্ট বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে ৩০ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করেছে। এদিকে, ঘটনাস্থল থেকে চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক প্রায় এক কোটি টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস এলাকায় আসাম রাইফেলসের ২৮ নং বাহিনী এবং ডিআরআই- এর যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে সিমেন্ট বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে মোট ৩০টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে। ওই অভিযানে খয়েরপুর পুলিশ আউট পোস্টের সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, লরিটিকে আটক করা গেলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক প্রায় এক কোটি টাকা হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top