News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অস্তিত্বহীন রাস্তার কারণে এলাকার মানুষের সমস্যা চরমে, সংস্কারের নামে মিথ্যা আশ্বাস
Image

অস্তিত্বহীন রাস্তার কারণে এলাকার মানুষের সমস্যা চরমে, সংস্কারের নামে মিথ্যা আশ্বাস

আগরতলা, ১৫ জুলাই : গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা নকুল চৌমুহনি থেকে খামারপাড়া হয়ে আগরতলা এবং মুসলিম পাড়া হয়ে আগরতলা যাওয়ার এই রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বারবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের। বিগত বাম আমলেও একইভাবে সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গোটা রাস্তাটির কোথাও বড় বড় গর্তে পরিণত হয়ে তাতে জল জমাট বেঁধে আছে আবার কোথাও কোথাও ধান জমির মত কাদা হয়ে আছে। এই রাস্তা দিয়ে যানবাহন চলা দূরের কথা মানুষ হেটে পর্যন্ত যাওয়ার উপযোগী হারিয়ে ফেলেছে।

এই রাস্তাটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল কিন্তু সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর সহ সরকার। ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীরা উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে রাস্তার সংস্কারের দাবিতে যেকোনো একদিন সড়ক অবরোধে বসবে। বিশেষ করে এই রাস্তা দিয়ে জরুরী কালীন কোন রোগী বহনকারী গাড়ি যাতায়াত করতে পারছে না। রাস্তা দিয়ে কেউ যদি বাইক নিয়ে যায় তাহলে দূর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। রাস্তাটি বহু বছর ধরে একই অবস্থায় বেহাল হয়ে পড়ে থাকার জন্য স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা ক্ষোভে ফুসছে।

মঙ্গলবার এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তার বেহাল অবস্থার কাহিনী তুলে ধরেন এবং তারা সরকারের কাছে দাবী জানিয়েছেন খুব শীঘ্রই যেন সরকার রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top