News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে : জিতেন্দ্র
Image

বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে : জিতেন্দ্র

আগরতলা, ১৫ জুলাই : বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে। তাই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পাশাপাশি জলের মাশুলও বৃদ্ধি করেছে সরকার। এর বিরুদ্ধে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। আজ সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ ও জলের মাশুল বৃদ্ধি তীব্র নিন্দা জানিয়েছেন এমনটাই বলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, বিগত দিনে ত্রিপুরা থেকে উত্তরপূর্বাঞ্চল নয় দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিক্রি করার গৌরব ছিল। কিন্তু দুঃখের বিষয় বিজেপি সরকার আসার এই গৌরব আসতে আসতে মুছে গিয়েছে। গত সাত বছরে ত্রিপুরাকপ মডেল রাজ্য বানাতে গিয়ে কোটি কোটি টাকা ফ্লেক্স ও বিজ্ঞাপনে টাকা খরচ করে জনগনকে মাতিয়ে রেখেছেন। এদিন তিনি আরও বলেন, সিপিআইএম আমলে রাজ্যে বিদ্যুতের এই বেহাল দশা ছিল না। এখন বিজেপি সরকারের আমলে একটু বৃষ্টি হলেই গোটা সপ্তাহ বিদ্যুৎ আসে না। কিন্তু এদিকে, সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে যাচ্ছে।

তাঁর কটাক্ষ, বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ গতকাল বিজেপি পার্টি অফিসে ম্যারাথন ব্যক্তব রেখেছেন। তিনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে দফতরের তরফ থেকে সাংবাদিক সম্মেলন না করে কৌশলে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন। এমনকি, ওই সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ বেহাল অবস্থাকে ঢাকা দিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। তাঁর দাবি, বিজেপি সরকার বিদ্যুৎ পরিষেবাকে পুরোপুরি বেসরকারিকরণ করার জন্য স্মার্ট মিটার প্রকল্পে সিদ্ধান্ত নিয়েছে। তার পাশাপাশি, জলের মাশুলও বৃদ্ধি করেছে সরকার। আসলে বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে। এর বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top