News Flash

Image

খোয়াইয়ে ফের চুরির ঘটনা সংঘটিত

আগরতলা, ১৫ জুলাই: আজ ফের চুরির ঘটনা সংঘটিত হয়েছে খোয়াইয়ে। বাড়ি ভর্তি মানুষ যখন ঘুমোচ্ছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথমে গেইটের তালা, তারপর বারান্দার তালা ভেঙে লক্ষাধিক টাকার একটি বাইক ও সাইকেল নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে খোয়াই চড়গনকি সুভাষপার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে বাড়ির মালিক সুব্রত বণিক জানিয়েছেন, প্রতিদিন কার মতো ঘরের বারান্দায় একটি বাইক এবং একটি সাইকেল রেখে ঘুমাতে যান প্রত্যেকে। আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ উঠে দেখতে পান বারান্দায় রাখা বাইক এবং সাইকেল কোনোটিই নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে চুরির ঘটনা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। প্রতিনিয়ত চুরির ঘটনায় রাজ্যের কোন না কোন জায়গায় ঘটে চলেছে। খোয়াইয়ের বিভিন্ন এলাকাতেও এই চুরির ঘটনা দিন কে দিন বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ জনগন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top