News Flash

Image

এক মানব পাচারকারী ও নেশা কারবারী আটক

আগরতলা, ১৫ জুলাই: এক মানব পাচারকারী এবং নেশাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে জিআরপি থানার পুলিশ।

জিআরপি থানার পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে আগরতলা রেলস্টেশন থেকে নেশাকারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবতীকে আটক করা হয়েছে। তার নাম ঝুমা দেববর্মা, তার বাড়ি বিশ্রামপাড়া তৈদু বলে জানিয়েছে সে। তার সঙ্গে একটি ট্রলিব্যাগ ছিল, সেই ব্যাগেই গাঁজা ভর্তি করে বহি:রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। প্রথমে করিমগঞ্জ এবং সেখান থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে এই গাঁজা গুলি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ওই যুবতী।

জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে ওই যুবতিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে জিআরপি, বিএসএফ এবং বামুটিয়া ফাঁড়ি থানার যৌথ উদ্যোগে কমল দাস নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তার বাড়ি বামুটিয়া বলে জানা গেছে। তাকেও আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top