News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গতবছর বন্যায় নদীগর্ভে তলিয়ে গেছে অর্ধেক রাস্তা, এখনো সংস্কারের অভাবে ধুঁকছে এলাকাবাসী
Image

গতবছর বন্যায় নদীগর্ভে তলিয়ে গেছে অর্ধেক রাস্তা, এখনো সংস্কারের অভাবে ধুঁকছে এলাকাবাসী

আগরতলা, ১৪ জুলাই: ২০২৪ সালে গোমতী নদীতে তলিয়ে যাওয়া সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহন করেনি দপ্তর। ফলে এবার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মুখে সোনামুড়া বড়নারায়ণ এলাকার।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে গেছে রাস্তাটির অর্ধেক অংশ। কিন্তু ২০২৫ সালেও এর সংস্কারে হাত দেয়নি দপ্তর। এবার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে চলছে গোটা বড়নারায়ণ এলাকার। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ২০২৪ সালে সোনামুড়া গোমতী নদী লাগোয়া বড়নারায়ণ এলাকা বন্যায় আক্রান্ত হয়। জনগণ নিজেদের ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারলেও, সরকার নদীভাঙ্গা রোধ করতে পারেনি। অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকগণ জায়গাটি পরিদর্শন করে গেলেও দীর্ঘ এক বছর পরেও কোন কাজ হয়নি। যার ফলে এবার নতুন করে বন্যা হলে কিংবা সামান্য বৃষ্টিতেই নদীতে তলে যাওয়ার অবস্থা হয়েছে সম্পূর্ণ সড়কটির। এটিই এলাকার একটি মাত্র সড়ক। যা বন্ধ হয়ে গেলে , বিপদে পড়বে এখানকার স্থানীয় কৃষক থেকে শুরু করে স্থানীয়রা। জরুরীকালীন পরিস্থিতিতে এলাকাবাসীরা বিপদে পড়তে পারেন।

কোন জরুরি অবস্থা হলে গাড়ি প্রবেশ করে না গ্রামটিতে। দীর্ঘ দিন ধরে সংস্কারের দাবি জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। তারা জানান ভাঙন রোদে দ্রুত ব্যবস্থা না নিলে সোনামুড়া – আগরতলা সড়ক অবরোধ করবে তারা।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top