News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে জঙ্গি দমনে জোরদার অভিযান: পাঁচ জঙ্গি গ্রেফতার, যানবাহন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ
Image

মণিপুরে জঙ্গি দমনে জোরদার অভিযান: পাঁচ জঙ্গি গ্রেফতার, যানবাহন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ

ইম্ফল, ১৩ জুলাই : মণিপুরে জঙ্গি সংগঠন ও অপরাধমূলক কার্যকলাপ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। ১১ ও ১২ জুলাই তারিখে ইম্ফল পূর্ব, থৌবাল ও বিষ্ণুপুর জেলায় সমন্বিত অভিযানে পাঁচ সক্রিয় জঙ্গি ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

থৌবাল ড্যাম থানা এলাকার অন্তর্গত লাইখং অঞ্চল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলেই ইয়াওল কান্না লুপ-এর দুই সদস্যকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ধৃতদের নাম সাগোলসেম ললিত মেইতেই (৩৬), বাসিন্দা ইথাম মামাং লেইকাই এবং অহংশাংবম তোম্বা সিং, বাসিন্দা ইথাম ওয়াংমা লেইকাই।

এক পৃথক অভিযানে ইম্ফল পূর্ব জেলার পরমপট থানার অন্তর্গত কংপাল চিংগাংবম লেইকাই এলাকায় তার নিজ বাড়ি থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি -র সক্রিয় সদস্য খুমুকচাম আবোসানা সিংহ (২৪) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, থৌবাল থানার অন্তর্গত ওয়াংজিং বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ রেভলিউশনারি পিপলস ফ্রন্ট/পিপলস লিবারেশন আর্মি -এর সক্রিয় সদস্য মেইসনাম মাংলেমনগবা মেইতেই ওরফে চুমথাংখানবা বা নাওতোম্বা (২৭) কে। পুলিশ জানিয়েছে, তিনি থৌবাল ও বিষ্ণুপুর জেলায় চাঁদাবাজি, অর্থ দাবি এবং নতুন সদস্য নিয়োগের কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, সিম কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি ও অর্থ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

১১ জুলাই বিষ্ণুপুর জেলার মোইরাং থানার অন্তর্গত ত্রোংলাওবি বাজার থেকে কেএসপি (তৈবাংগানবা) গোষ্ঠীর সক্রিয় সদস্য থিনগুজম রমেশ সিং ওরফে অ্যালেক্স বা পিঙ্কি (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় ব্যবসায়ী, সরকারি কর্মচারী ও সাধারণ জনগণকে হুমকি এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

এদিকে, মণিপুর পুলিশ যানবাহন আইন লঙ্ঘনের বিরুদ্ধেও অভিযান চালিয়ে যাচ্ছে। ১২ জুলাই একদিনে মোট ২৪টি ট্রাফিক চালান ইস্যু করা হয়েছে, যার জরিমানা মূল্য ৪৩,৫০০ টাকা। ১১ জুলাই মোট ২৫টি গাড়ি আটক করা হয় যেগুলোর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নম্বর প্লেট অনুপস্থিত ছিল। এছাড়া ১৬টি গাড়ি থেকে টিন্টেড ফিল্মও সরিয়ে ফেলা হয়।

পুলিশ এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যে শান্তি, আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। জঙ্গি দমন এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে সরকার কঠোর অবস্থানে অনড় থাকবে বলে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top