News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন, ৫১ শক্তিপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন
Image

ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন, ৫১ শক্তিপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন

উদয়পুর, ১৩ জুলাই – ত্রিপুরার আধ্যাত্মিক ও পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। আজ গোমতী জেলার উদয়পুরের বনদুয়ার এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে সম্পন্ন হলো বহু প্রতীক্ষিত ‘৫১ শক্তিপীঠ পার্ক’-এর শিলান্যাস ও ভূমি পূজন।

প্রায় ৯৭.৭০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে গড়ে তোলা হবে এই বিশেষ প্রকল্প, যেখানে থাকবে ভারতজুড়ে ছড়িয়ে থাকা ৫১টি পবিত্র শক্তিপীঠের অবিকল প্রতিরূপ। পৌরাণিক কাহিনি অনুযায়ী, দেবী সতীর দেহের খণ্ডিত অংশ পতিত হয়ে যে ৫১টি স্থানে শক্তিপীঠের সৃষ্টি হয়েছিল, তার প্রতীকী উপস্থিতি ঘটবে এই পার্কে। এর মাধ্যমে ত্রিপুরার আধ্যাত্মিক পর্যটন শিল্পে যুক্ত হবে এক অনন্য পালক।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বাগমা বিধায়ক রামপদ জমাতিয়া, কাকড়াবন-শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়, পর্যটন দপ্তরের অধিকর্তা, গোমতী জেলার জেলাশাসক-সহ একাধিক বিশিষ্ট আধিকারিক।

এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি হবে রাজ্যের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ, নির্মিত হবে দেশের অন্যতম বৃহৎ নটরাজ মূর্তি, থাকবে ৪০০ আসনের অ্যাম্পিথিয়েটার, পর্যটকদের জন্য থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও বিশ্রামাগার। তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এ এক আধ্যাত্মিক ও নান্দনিক অভিজ্ঞতার কেন্দ্র হয়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আধ্যাত্মিক পর্যটন থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ওপর জোর দিয়ে পর্যটন শিল্পে প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে চলেছে। ৫১ শক্তিপীঠ পার্ক শুধু আধ্যাত্মিক গুরুত্ব বহন করবে না, বরং রাজ্যের অর্থনীতিতেও প্রাণ সঞ্চার করবে। পর্যটন এমন একটি ক্ষেত্র যেখানে সরাসরি ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, রাজ্যের পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে ত্রিপুরার পর্যটন শিল্প জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব পাবে। ইতিমধ্যেই মাতাবাড়িকে ঘিরে দেশ-বিদেশ থেকে পর্যটক আসছেন। এই প্রকল্প ত্রিপুরাকে দেশের আধ্যাত্মিক পর্যটন মানচিত্রে অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ৫১ শক্তিপীঠ পার্ক রাজ্যের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরবে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাতাবাড়িকে কেন্দ্র করে আধ্যাত্মিক পর্যটন বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এই প্রকল্প তারই একটি মাইলফলক। মুখ্যমন্ত্রী জনগণকে আহ্বান করেন, এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের রক্ষণাবেক্ষণেও সক্রিয় অংশগ্রহণ করতে।

ভূমি পূজন উপলক্ষে এদিন উদয়পুর বনদুয়ারে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। রাজ্যের পর্যটন বিকাশে এই প্রকল্প যে এক যুগান্তকারী পদক্ষেপ, তা নিয়ে উপস্থিত সকলের মধ্যেই ছিল প্রবল উৎসাহ ও প্রত্যাশা।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top