News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাখাল মেমোরিয়াল নকআউটে ক্লাব কল্যাণ সমিতির অভিষেক, প্রকাশিত হল জার্সি
Image

রাখাল মেমোরিয়াল নকআউটে ক্লাব কল্যাণ সমিতির অভিষেক, প্রকাশিত হল জার্সি

আগরতলা, ১৩ জুলাই : টি এফ এ পরিচালিত রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে গত ১১ই জুলাই। এবারে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে শহরের দক্ষিণাঞ্চলের ক্লাব কল্যাণ সমিতি। প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার এক বিশেষ অনুষ্ঠানে ক্লাবের জার্সি উন্মোচন করা হয়।

জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক; সঙ্গে ছিলেন ক্লাব সভাপতি সুশান্ত পাল, সম্পাদক শ্যামল দে, এবং ক্লাবের অন্যান্য সদস্যরাও।

আগামীকালই প্রতিযোগিতায় কল্যাণ সমিতির প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে রামকৃষ্ণ ক্লাব। এই বছর শুধু রাখাল মেমোরিয়াল নকআউট নয়, ক্লাব অংশ নিচ্ছে চন্দ্র মেমোরিয়াল লীগ প্রতিযোগিতাতেও।

জানা গেছে, নতুন ফুটবল দল গঠনের জন্য ক্লাব কর্তৃপক্ষ ২২ লক্ষ টাকা ব্যয় করেছে। তাদের লক্ষ্য আগামী দিনে দক্ষিণ শহরের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।

প্রথমবারের অংশগ্রহণ হলেও ক্লাবের প্রস্তুতি ঘিরে খেলোয়াড়দের মধ্যে রয়েছে প্রবল উদ্দীপনা। এবার মাঠের লড়াইয়ে কতটা সফল হয় কল্যাণ সমিতি, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

______

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top