ইমফল, ১২ জুলাই: মণিপুরের তিনটি জেলার বিভিন্ন অংশ থেকে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে মোট আটজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ইমফল ওয়েস্ট জেলার মহারাবি এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রেপাক (ভিসি-রেড আর্মি)-এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই দিনে কাকচিং জেলার উমাথেল এলাকায় অভিযান চালিয়ে সোরেপা-র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার ইমফল ওয়েস্টের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন কেসিপি (পিডব্লিউজি)-এর তিনজন সক্রিয় সদস্যকে আটক করে নিরাপত্তা বাহিনী। এছাড়াও, শুক্রবার আরও দু’জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়— একজনকে ইমফল ওয়েস্ট জেলার ফুমলৌ মামাং লেইকাই এলাকা থেকে এবং অন্যজনকে ইমফল ইস্ট জেলার কেইবি খুল্লেন গ্রাম থেকে। এরা উভয়েই নিষিদ্ধ সংগঠন কেসিপি -র সদস্য বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর এই ধারাবাহিক অভিযানে মণিপুরে সক্রিয় জঙ্গি কার্যকলাপ দমনে বড়সড় সাফল্য এসেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মণিপুরে আট জঙ্গি গ্রেপ্তার, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য
Releated Posts
অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২
ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…
উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

















