News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঠিকাদারী বাণিজ্যকে কেন্দ্র করে ফের অগ্নিসংযোগ, আতঙ্কে কৈলাসহর
Image

ঠিকাদারী বাণিজ্যকে কেন্দ্র করে ফের অগ্নিসংযোগ, আতঙ্কে কৈলাসহর

আগরতলা, ১২ জুলাই : কৈলাসহরে আবারও ঠিকাদারী বাণিজ্যকে কেন্দ্র করে ছড়াল নাশকতার আগুন। গতকাল গভীর রাতে গৌরনগর ব্লকের কমিউনিটি হল সংলগ্ন টিএসআর ক্যাম্পের পাশে রাখা মাহি কনস্ট্রাকশনের একটি পেইভার ফিনিসার মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। মেশিনটির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঠিকাদার আব্দুল মান্নান জানান, কাজ শেষে নিয়মিতভাবেই নিরাপত্তার কারণে সেখানে গাড়িটি রাখা হয়। আগেও পাইতুরবাজার এলাকায় তাঁর আরেকটি গাড়ি একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এবারও একইভাবে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

আব্দুল মান্নানের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন নীরব। তদন্তে নেই কোনো অগ্রগতি, নেই কাউকে জিজ্ঞাসাবাদও। এমন অবস্থায় গোটা কৈলাসহরে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ। ব্যবসায়ী ও ঠিকাদার মহলে প্রশ্ন— এই নৈরাজ্যের শেষ কোথায়? প্রশাসনের নীরবতা কি তবে ইন্ধন দিচ্ছে এই অপরাধে? নাগরিকেরা বলছেন, এভাবে চলতে থাকলে কৈলাসহর উন্নয়নের নয়, বরং ভয়ের রাজধানীতে পরিণত হবে

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top