News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন ব্যবহার যোগ্য প্লাস্টিক উদ্ধার মহারাজগঞ্জ বাজার থেকে
Image

২ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন ব্যবহার যোগ্য প্লাস্টিক উদ্ধার মহারাজগঞ্জ বাজার থেকে

আগরতলা, ১১ জুলাই : আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক উদ্ধার করল সদর মহকুমা প্রশাসন।

এদিনের এই অভিযান সম্পর্কে সদর মহকুমা শাসক মানিক লাল দাস জানিয়েছেন, এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিন মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে খুচরো প্লাস্টিক উদ্ধার হয়েছে। তবে বাজারের একটি দোকানে প্রচুর পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উদ্ধার করা হয়। সেখানে ৭০টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে ৩০কেজি করে একটি ব্যাগে প্লাস্টিক ছিল। এই প্লাস্টিকগুলির বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০হাজার টাকা। সদর মহকুমা শাসক জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারকারীদের এবং বিক্রয়কারীদের উভয়কেই জরিমানা করা হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top