News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আধ ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার
Image

আধ ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার

আগরতলা, ১১ জুলাই:
আধ ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ। নিজের হারানো জিনিস খুঁজে পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি।

ঘটনার বিবরনে জানা যায়, উদয়পুরের বাসিন্দা সুকান্ত সাহা তেপানিয়া এলাকা থেকে সিদ্ধি আশ্রম এলাকায় একটি ইকো গাড়িতে চলে আসেন। তিনি প্রতিদিনই আগরতলায় আসা-যাওয়া করেন। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করেন উনার সঙ্গে থাকা ব্যক্তি গাড়িতেই ফেলে এসেছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি ট্রাফিক অফিসে গিয়ে জানান একটি ইকো গাড়িতে তিনি তার ব্যাগ ফেলে এসেছেন। ব্যক্তিকে খুঁজে পেতে ট্রাফিক আধিকারিকদের সাহায্য চান তিনি।

ট্রাফিক ডিএসপি দীপক কর সরকার জানান, তিনি সঙ্গে সঙ্গে আইটি ভবনে খবর পাঠান। সেখান থেকে ওই গাড়িটিকে খুঁজে বের করে তার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই গাড়ি থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। সুকান্ত সাহা নিজের হারানো জিনিস এতো অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপশি শহরের নিরাপত্তা ব্যবস্থারও ভূয়শী প্রশংসা করেছেন।

Releated Posts

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ

আগরতলা, ৩ জুলাই : মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ডিডব্লিউএস দপ্তরে কংগ্রেসের স্মারকলিপি

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনস্বাস্থ্য ও পানীয় জল…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ

উদয়পুর, ৩ জুলাই: মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে তিন দিনব্যাপী পূজা ও পার্বণের মধ্য দিয়ে শুক্রবার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top