News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ পাপাই সাহার মৃত্যু দিবস পালিত
Image

প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ পাপাই সাহার মৃত্যু দিবস পালিত

আগরতলা, ১১ জুলাই:
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ পাপাই সাহার মৃত্যু দিবস পালিত হয় আজ। ২০১১ সালে আজকের দিনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল কংগ্রেস সমর্থক পাপাই সাহা। আজ যুব কংগ্রেসের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ২০১১ সালে আজকের দিনে কংগ্রেসের এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস সমর্থকদের। তখনই কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকে পুলিশ। সেই গুলিতেই নিহত হয় পাপাই সাহা। কংগ্রেস সভাপতি বলেন, পাপাই সাহার মৃত্যুর ১৪ বছর অতিক্রম হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পাপাই সাহার পরিবার ন্যায় বিচার পায়নি। এদিনের এই স্মরণ সভা থেকে অবিলম্বে পাপাই সাহার মৃত্যুর বিচারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top