News Flash

Image

ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১১ জুলাই : এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের ব্যবসায়ী প্রায় ১০ থেকে ১২ দিন ধরে আগরতলায় ছিলেন আত্মীয়ের বাড়িতে। আজ সকালে তারা বাড়ি ফিরে গেছেন। বাড়িতে গিয়ে প্রথমে কিছু বুঝতে না পারলেও ঘরের দরজা খুলেই দেখতে পান ঘরের সব জিনিস লন্ডভন্ড করে ফেলে রাখা। আলমারি ভাঙ্গা, আলমারির ভেতরের স্বর্ণালংকার, ৬০ থেকে ৭০ হাজার টাকা নগদ অর্থ, জরুরী নথিপত্র, এছাড়া মূল্যবান বাসনপত্র সহ বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে গেছে চোর।

বাড়ির মালিকের আশঙ্কা, তাদের বাড়িতেই একটি ছেলে কিছুদিন আগে ভাড়া এসেছিল। তারা কোন ধরনের পরিচয় পত্র সে বাড়ির মালিক কে দেয়নি। কিছুদিন পরে এনে দেবে বলে জানিয়েছিল। তারা বাড়ি থেকে যাওয়ার পর খালি বাড়ির সুযোগ নিয়ে কোন এক সময় ওই যুবকই এই চুরিকাণ্ড ঘটিয়েছে বলে আশঙ্কা করছেন তিনি। এদিকে তারা বাড়িতে আসার আগেই কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকেও পালিয়ে যায়। তাই বাড়ির মালিকের অভিযোগ ওই যুবকই চুরিকান্ডের সঙ্গে জড়িত। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top