News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় যুবকের জন্য ভালোবাসার টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে যুবতি, প্রেমিকাকে নিতে এসে আটক বহি:রাজ্যের প্রেমিকও
Image

ভারতীয় যুবকের জন্য ভালোবাসার টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে যুবতি, প্রেমিকাকে নিতে এসে আটক বহি:রাজ্যের প্রেমিকও

আগরতলা, ১০ জুলাই : ভালোবাসার টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে আসলেন এক যুবতী। এদিকে ব্যাঙ্গালোরের এক যুবক ও প্রেমিকাকে নিতে সীমান্ত এলাকায় চলে আসে। সীমান্ত পেরোতেই পুলিশের হাতে ধরা পড়েন দুই প্রেমিক প্রেমিকা। জানা যায় বাংলাদেশের বগুড়া জেলার পালসা গ্রামের গুলজার শেখের কন্যার সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় ব্যাঙ্গালোর বিদার এলাকার শ্রী শ্রাবনের ছেলে দত্ত যাদবের। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে ঠিক হয় প্রেমিকা, তার প্রেমিকের জন্য ভারতে চলে আসবে। কিন্তু অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো প্রেমিকা।

বুধবার দুই জন নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাঙ্গালোর থেকে দত্ত যাদব ছুটে আসে সিপাহীজলা জেলার কোনাবন হরিহরদুলা এলাকায়। অপরদিকে বাংলাদেশের বগুড়া জেলার গুলজার শেখের কন্যাও অবৈধভাবে বাংলাদেশ থেকে সিপাহীজলা জেলার কোনাবন হরিহরদুলা এলাকায় চলে আসে। কিন্তু প্রেমিক প্রেমিকা এক সাথে মিলিত হওয়ার পর নজরে আসে সিমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। সাথে সাথে বিএসএফ তাদেরকে আটক করে। তাদেরকে নিয়ে যাওয়া কামথানা বিএসএফ ক্যাম্পে। বৃহস্পতিবার দুপুরে বিএসএফ প্রেমিক-প্রেমিকাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন আলাপের পরে প্রেমিক যুগল একসঙ্গে হলেও অবৈধ পারাপারের ফলে পুলিশে হেফাজতে তারা আবারো আলাদা হয়ে গেল। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ওই যুবতীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top