News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

বিলোনিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে সাংসদ রাজীব ভট্টাচার্য

বিলোনিয়া,১০ জুলাই : বিলোনিয়া মহকুমায় শরণার্থী শিবিরে থাকা বন্যায় দুর্গতদের পাশে থাকার বার্তা নিয়ে তাদের খোঁজখবর নিতে ছুটে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। আজ প্রথমে তিনি ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত আমজাদনগর শরণার্থী শিবিরে আসেন, কথা বলেন শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সাথে। সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডল সভাপতি নকুল পাল, বিজেপি নেতা অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার শাসক মোহম্মাদ সাজ্জাদ পি , মহকুমা শাসক, বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

আমজাদনগরের পর একে একে তিনি বিলোনিয়া শহরের বিকেআই স্কুল থেকে শুরু করে বল্লামুখা সহ সমস্ত শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন। শরণার্থী শিবিরে থাকা শরণার্থীদের জন্য তিনি নিয়ে আসেন শুকনো খাবার। সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য্যকে কাছে পেয়ে শরণার্থীরা তাদের বিভিন্ন দাবিগুলি তুলে ধরেন। যদিও শিবিরের ব্যবস্থাপনা নিয়ে কোন ধরনের অভিযোগ নেই তাদের। দুর্গতদের সুবিধা ও অসুবিধা জানার পর তিনি কথা বলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহম্মদ সাজ্জাদ পি এর সাথে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, শরণার্থী সুবিধে আশ্রয় নিয়ে যারা রয়েছেন তাদের সার্বিক সুবিধার জন্য প্রশাসন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেছে। বৃষ্টি না থাকলেও এখনো বিভিন্ন জায়গায় জল জমে আছে। ফলে শরণার্থী সুবিধে যারা রয়েছেন তাদের কোন ধরনের যেন অসুবিধা না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top