News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬ সালের হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
Image

২০২৬ সালের হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

আগরতলা, ১০ জুলাই : ২০২৬ সালের পবিত্র হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আবেদনকারীরা ৭ জুলাই থেকে ৩১ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আজ সংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।

এদিন তিনি আরো বলেন, ইচ্ছুক হজযাত্রীরা হজ কমিটির অফিসিয়াল পোর্টাল https://hajcommittee.gov.in অথবা “HAJ SUVIDHA” মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই উপলব্ধ। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকারপত্র ভালোভাবে পড়ে তবেই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে, হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। হজ কমিটি আবেদনকারীদের কাছে অনুরোধ করেছে, যেন তারা আবেদন করার আগে নিজেদের মানসিক ও শারীরিক প্রস্তুতি ভালোভাবে যাচাই করে নেন।

তাঁর কথায় , ভারতের হাজার হাজার মুসলমানদের জন্য হজ পালনের পথে একটি নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হল। সরকারের সহায়তা ও ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন অনেকটাই সহজতর হয় বলে মন্তব্য করেছেন অনেক ইচ্ছুক হজযাত্রী।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top