News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাইশিংপাড়ায় বিষপানে শিশুকন্যার মৃত্যু, অভিযুক্ত এক নাবালক
Image

নাইশিংপাড়ায় বিষপানে শিশুকন্যার মৃত্যু, অভিযুক্ত এক নাবালক

ধর্মনগর, ১০ জুলাইঃ উত্তর জেলার নাইশিংপাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। খেলার ছলে প্রতিবেশী এক ১০ বছরের নাবালকের দেওয়া বিষমিশ্রিত পানীয় পান করে মৃত্যু হয়েছে পাঁচবছর বয়সী এক শিশুকন্যার। মৃতার নাম রুংনাংতি রিয়াং, সে কেজি টু শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার সকালে স্কুল থেকে ফিরে রুংনাংতি বাড়ির উঠোনে বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় তার বাবা-মা কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। অভিযোগ, ওই সময় প্রতিবেশী নাবালক জুস খাওয়ানোর নাম করে রুংনাংতি সহ কয়েকজন শিশুকে বিষমিশ্রিত কিছু পান করায়। এরপরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা।

এক শিশুর মা বিষয়টি জানতে পেরে জুসটি নিজে পান করে দেখেন, এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অসুস্থ চারজনকে প্রথমে কাঞ্চনপুর এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা রুংনাংতির মৃত্যু নিশ্চিত করেন। বাকিদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং নাবালক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top