News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া মহকুমা সদর বাজারের ব্যবসায়ীর দোকানে চুরি
Image

গন্ডাছড়া মহকুমা সদর বাজারের ব্যবসায়ীর দোকানে চুরি

গণ্ডাছড়া, ৯ জুলাই : ফের গন্ডাছড়া মহকুমা সদর বাজারের এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। চুরের দলের থাবায় ব্যবসায়ীর ক্ষতি হলো প্রায় দশ হাজার টাকা। ঘটনা জানানো হয়েছে পুলিশে। তদন্ত করছে পুলিশ।

গন্ডাছড়া মহকুমা সদর বাজারের ব্যবসায়ী নজরুল হক। গন্ডাছড়ার সবজি বাজারের পার্শ্ববর্তী গলিতে নজরুল হকের দোকান। নজরুল হকের ওই দোকানে কয়েক মাস পূর্বেও একবার চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায়ও ১০-১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয় নজরুলবাবুর। মঙ্গলবার রাতেও পুনরায় চুরির ঘটনা ঘটালো নিশিকুটুম্বের দল। ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে ব্যবসায়ী নজরুল হক জানান মঙ্গলবার রাতে তিনি অন্যান্য রাতের মতোই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার বৃষ্টিপাত বেশী থাকায় বেশ কিছুটা সময় পড়ে দোকানে আসেন। নজরুলবাবু দোকানে এসেই দেখতে পান দোকানের ঝাপের একদিকের দুইটি তালা এবং কড়া ভাঙা। এতে সন্দেহ বাড়ে নজরুল বাবুর।

আশপাশের ব্যবসায়ীদের ডেকে এনে দোকানে প্রবেশ করে দেখেন ছোট বড় দুইটি ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং ক্যাশ বাক্সের টাকা উধাও। নজরুল হক জানান দোকানের মালামালের মধ্যে বিড়ি সিগারেট নিয়ে গেছে চোরের দল। দুইটি ক্যাশ বাক্স থেকে প্রায় ৯-১০হাজার টাকাও হাতিয়ে নিয়েছে চোরের দল। পর পর দুইবারের চুরিকাণ্ডে ব্যবসায়ী নজরুল হক আনুমানিক ২৩ থেকে ২৫ হাজার টাকার ক্ষতির মুখে পড়লেন। ঘটনা পুলিশের গোচরে নেওয়া হয়েছে। চুরি কাণ্ডের তদন্ত করছে পুলিশ। সাম্প্রতিককালে গন্ডাছড়া মহকুমা সদর বাজারে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় চিন্তিত গোটা ব্যবসায়ী মহল।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top