News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ টি ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী : বিজেপি
Image

১০ টি ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী : বিজেপি

আগরতলা, ৯ জুলাই : দেশের ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী। আসলে ত্রিপুরাবাসী তাঁদের রাজনীতিকে আর মানছে না। কিন্তু হাস্যকর ব্যাপার সিআইটিইউ-র নেতৃত্বরা দাবি করছেন ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে রাজ্যে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার।

প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার বলেন, দেশটি ট্রেড ইউনিয়নেট ডাকা ধর্মঘটকে ব্যর্থ করেছে রাজ্যবাসী। আজ রাজ্যের সর্বত্রই স্বাভাবিক জনজীবন, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস, সর্বত্রই স্বাভাবিক রয়েছে। এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। দু-একটি জায়গায় সমস্যার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সব স্বাভাবিক হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়মূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পিছিয়ে পড়া জনগণের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন ।কিন্তু ত্রিপুরার উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিরাচরিত প্রথায় গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী বিভিন্ন সংগঠন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top