News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশব্যাপী ধর্মঘটের কোন প্রভাব পড়েনি ত্রিপুরায়, স্বাভাবিক জনজীবন
Image

দেশব্যাপী ধর্মঘটের কোন প্রভাব পড়েনি ত্রিপুরায়, স্বাভাবিক জনজীবন

আগরতলা, ৯ জুলাই : দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ আজ নয়া শ্রম কোড বাতিল করা সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু সেই ধর্মঘটের কোন প্রভাব পড়ল না রাজ্যে। বেলা বাড়ার সাথে সাথে বাজার হাট, দোকানপাট খুলতে শুরু করেছে এবং যানবাহনও চলাচল শুরু করেছে। এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা রাজ্যে পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, ‘ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, হিন্দ মাজদুর সভা, সেল্ফ-এমপ্লয়েড উইমেন’স অ্যাসোসিয়েশন, লেবার প্রগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহ আরও অনেক সংগঠন। ওই সংগঠনগুলির মধ্যে রয়েছে কৃষক সংগঠন যেমন সংযুক্ত কিসান মোর্চা, রেলওয়ে, এনএমডিসি লিমিটেড, স্টিল শিল্পের শ্রমিক সংগঠন ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলিও এই আন্দোলনে শামিল হয়েছে। মূলত, সংসদে পাশ হওয়া চারটি নতুন শ্রম কোডের বিরোধিতা এই আন্দোলনের কেন্দ্রে।

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এই কোডগুলি শ্রমিকদের ধর্মঘটের অধিকার খর্ব করে, কাজের সময় বাড়ায় এবং শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিয়োগকর্তার দায়িত্ব কমিয়ে দেয়। সরকারি সংস্থার বেসরকারিকরণ, আউটসোর্সিং বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রসার—এসবেরও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

কিন্তু সেই ধর্মঘটের কোন প্রভাব পড়ল না রাজ্যে। বেলা বাড়ার সাথে সাথে বাজার হাট, দোকানপাট খুলতে শুরু করেছে এবং যানবাহনও চলাচল শুরু করেছে।রাজ্যের সর্বত্রই স্বাভাবিক জনজীবন, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস, সর্বত্রই স্বাভাবিক রয়েছে। এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা রাজ্যে পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top