News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থানীয়দের হাতে বিদ্যালয়ে চুরিকান্ডে জড়িত যুবক আটক
Image

স্থানীয়দের হাতে বিদ্যালয়ে চুরিকান্ডে জড়িত যুবক আটক

শান্তিরবাজার, ৯ জুলাই: শান্তিরবাজার মডেল স্কুল সংলগ্ন এলাকায় চুরিকান্ডে জড়িত এক যুবককে আটক করলো স্থানীয়রা। শান্তির বাজার শহরে প্রতিনিয়ত চুরিকান্ড ঘটে যাচ্ছে। এই চুরিকান্ডে জড়িতদের আটক করতে পারছেনা শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার মডেল স্কুল ও শান্তিরবাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে কয়েকমাসের ব্যাবধানে দুইবার চুরিকান্ড ঘটে। অনেকের অভিযোগ নাইটগার্ডের সহযোগীতায় চোরেরা চুরিকান্ড ঘটিয়ে যাচ্ছিলো।

মঙ্গলবার রাত্রিবেলায় মডেল স্কুল সংলগ্ন এলাকায় শান্তিরবাজার বিদ্যাজ্যোতি স্কুলের নবনির্মত ভবনের কাজে নিযুক্ত শ্রমিকরা চুরিকান্ডে জড়িত এক যুবককে আটক করে। শ্রমিকরা জানান যুবকটি রাত্রিবেলায় সেখানে চুরির উদ্দ্যেশ্যে যায়। এই চুরির বিষয়ে টের পেয়ে চুরিকান্ডে যুবককে আটক করে বেঁধে রাখে শ্রমিকরা। অভিযুক্ত যুবকের নিকট জানতে চাইলে সে চুরির সত্যতা স্বিকার করে।

সে জানায় বিগতদিনে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় ও স্কুলে চুরিকান্ডের সাথে জড়িত ছিল সে। এই সকল চুরিকান্ডে আরো অনেকে জড়িত রয়েছে বলে জানায় যুবক। সে জানায় চুরি করা সামগ্রীগুলি বিলোনিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে অর্থ সংগ্রহ করে নেশাসামগ্রী ক্রয় করে আনে বলে জানায় ওই আটককৃত যুবক। বর্তমান সময়ে পুলিশের উপর আস্থা হারিয়ে চোরদের আটক করতে কাজ করে যাচ্ছে সাধারন লোকজনেরা। চুরিকান্ডে জড়িত যুবককে সঠিকভাবে জিঞ্জেসাবাদ করলে অন্যান্য চোরদের সহজে আটক করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা।

এখন দেখার বিষয় চুরিকান্ডে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে। চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে সেই দিকে তাকিয়ে আছে শান্তিরবাজারের লোকজনেরা।

————–

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top