News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান
Image

ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

আগরতলা, ৯ এপ্রিল: আগরতলার সুকান্ত একাডেমিতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির বিশিষ্ট সমাজসেবক ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের উপ-সভাপতি শ্রী রাজেশ কুমার গোয়েল।

অনুষ্ঠানের সূচনা হয় দীপ প্রজ্বালন, ডঃ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও অতিথিদের সংবর্ধনার মাধ্যমে। এরপর কলেজের অধ্যক্ষ ডঃ আশীষ কুমার বৈদ্য স্বাগত ভাষণ প্রদান করেন। প্রধান অতিথি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম.এম.টি.টি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও আই.এম.টি.টি.আই-এর আঞ্চলিক পরিচালক প্রদীপ আচার্য।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডঃ রাঘব চন্দ্র নাথ, শশী গোয়েল (পরিচালক, নির্মাণ বিভাগ, দিল্লি), তাপস মজুমদার।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন। ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জীবন, কর্ম এবং দেশের প্রতি তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর আদর্শ ও চিন্তাধারাকে নিজেদের জীবনে গ্রহণ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক, যা দর্শকদের মধ্যে দেশপ্রেম এবং সমাজসেবার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছে।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top