News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার বিষয়ে বিরোধিতা করার কোনো কারণ নেই, এই সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিযুক্ত: মেয়র
Image

আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার বিষয়ে বিরোধিতা করার কোনো কারণ নেই, এই সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিযুক্ত: মেয়র

আগরতলা, ৭ জুলাই: আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার বিষয়ে বিরোধিতা করার কোনো কারণ নেই। দেশে আরো বিভিন্ন জায়গায় এই ধরনের হলের নামকরণ মহান ব্যক্তিদের নামে করা হয়েছে। বিরোধীরা তাদের আমলে তাদের দলের নেতাদের নামে বিভিন্ন হলের নামকরণ করেছে। তারবেলায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন শাসক দলের আদর্শ নেতৃত্বের নামে হলের নামকরণ হওয়ার ফলেই বিরোধীরা এর বিরোধিতা করছেন। এদিন এভাবেই বর্তমান আগরতলা টাউন হলের নাম পরিবর্তন ইস্যুতে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র দীপক মজুমদার।

তিনি আরো বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে ও রাজ্যে যোগ্য ব্যক্তিদের সম্মান প্রদান করা হয়েছে। সমাজ গঠনে, রাষ্ট্রগঠনে যাঁদের অবদান রয়েছে তাঁদের যোগ্য সম্মান জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আগরতলা বিমান বন্দরের নম পরির্বতন করে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামকরণ করা হয়েছে। তেমনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির রাষ্ট্রগঠনে অবদান অস্বীকার করার নয়। তাই এটি গর্বের বিষয় যে আগরতলায় উনার নামে একটি হল নামাঙ্কিত হবে।

তিনি বলেন, বাম আমলে বিরোধীরা তাদের নেতাদের নামে শহরে বিভিন্ন হলের নাম পরিবর্তন করেছেন। দেশের বিকাশে তাদের কোনো অবদান নেই। তাদের থেকে অনেকাংশে অধিক ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান রয়েছে রাষ্ট্রগঠনে। তাই আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের যে ঘোষণা মুখ্যমন্ত্রী দিয়েছেন তা যথেষ্ট যুক্তিযুক্ত, বললেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top