News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে একই দিনে দুটো স্থানে পথ অবরোধে সামিল পড়ুয়ারা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে একই দিনে দুটো স্থানে পথ অবরোধে সামিল পড়ুয়ারা

আগরতলা, ৭ জুলাই : একই দিনে মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হয়েছে ছাত্র ছাত্রীরা। তবে দুটি অবরোধেই মহকুমার কাঁঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত চলে। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঁঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভু চরণ দেববর্মা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিক্ষক বদলীর প্রতিবাদে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্লভপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয়েছে। এদিন তাঁরা সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করেন। একই দিনে শিক্ষক বদলির প্রতিবাদে সোনামুড়া মহকুমার বেজিমারা হাই স্কুলের ছাত্র ছাত্রীরা সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ করেন।

তাঁদের অভিযোগ, সোনামুড়া মহকুমার বেজিমারা হাই স্কুলে মাত্র দুজন শিক্ষক রয়েছে। যার ফলে ব্যাঘাত ঘটছে পঠনপাঠন। তাই বাধ্য হয়ে বেজিমারা হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধে বসে। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

এদিকে,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভু চরণ দেববর্মা। তাঁরা ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে এবং আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলি সমাধান করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top