News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ পানিসাগরে
Image

রাস্তা সংস্কারের দাবিতে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ পানিসাগরে

আগরতলা, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার পানিসাগরে ৮ নং জাতীয় সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। এরই প্রতিবাদে সোমবার সকাল ১০টা নাগাদ রাস্তা অবরোধ করেন এলাকার ব্যবসায়ী ও যানচালকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পানিসাগরের সড়কের করুণ দশার ফলে যান চলাচলে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উপর। ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে তাঁদের আর্থিক ক্ষতিও বেড়েই চলেছে।

পাশাপাশি, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পানিসাগর থানার পুলিশ ও পানিসাগর মহকুমা কার্যালয়ের ডেপুটি কালেক্টর।

তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ১২ জুলাই থেকে রাস্তা মেরামতের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়ে দেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের আশ্বাসকে স্বাগত জানিয়ে সড়ক মেরামতের কাজ যথাসময়ে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার আহ্বান জানান।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top