আগরতলা, ৭ জুলাই: কুখ্যাত চোর পার্থ করকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি চুরির মামলা নথিভুক্ত ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, পার্থ কর(২২)নামে এক অভিযুক্তির বিরুদ্ধে তিনটি চুরির মামলা নথিভুক্ত ছিল। তার বাড়ি ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকায়। দীর্ঘদিন ধরে ওই যুবক পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযানে তাকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল পুলিশ বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আজ তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।



















