News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বর্ষাকালে ট্রেন চলাচলের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
Image

বর্ষাকালে ট্রেন চলাচলের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

মালিগাঁও, ৭ জুলাই : বর্ষা মৌসুমে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) একাধিক কৌশলগত প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং বন্যার ঝুঁকির কারণে, রেল লাইনের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করতে এবং কোনও বিপদ শনাক্ত হলে তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে ঝুঁকিপূর্ণ স্থানে কৌশলগতভাবে স্থায়ী ওয়াচম্যান মোতায়েন করা হয়েছে। বাঁধ শক্তিশালীকরণ, উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং প্রাকৃতিক জলপ্রবাহের চ্যানেল পরিষ্কারের মাধ্যমে ধস-প্রবণ এবং বন্যা-সংবেদনশীল অঞ্চলগুলিকে শক্তিশালী করা হয়েছে। এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে পাহাড়ি অংশে, জলস্তর পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে, যাতে জলস্তর বৃদ্ধির মাত্রা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। আজ এক প্রেস বিবৃতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই সংবাদ জানিয়েছেন।

তিনি জানান, জরুরি অবস্থার সময় দ্রুত সাড়া প্রদানের জন্য, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুরুত্বপূর্ণ স্থানে পাথর, বালির বস্তা এবং তারের জালের মতো ত্রাণ সামগ্রী মোতায়েন করেছে। ‘ইমার্জেন্সি অন হুইলস’ ট্রেনগুলি সম্পূর্ণরূপে সজ্জিত এবং যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য কারিগরি কর্মী এবং প্রয়োজনীয় সরঞ্জাম সহ প্রস্তুত রাখা হয়েছে। ভূমিধস, রেলপথে ধস এবং জল জমার মতো ঘটনাগুলি ন্যূনতম সময়ে মোকাবেলা করার জন্য সমস্ত ডিভিশনে র‍্যাপিড রেসপন্স টীমও গঠন করা হয়েছে। যাত্রী এবং মালবাহী পরিষেবায় ব্যাঘাত কমিয়ে দ্রুত ভাবে ট্ৰেন পরিষেবা স্বাভাবিক করার জন্য এই টীমগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সাথে তিনি যোগ করেন, শুধুমাত্র লামডিং ডিভিশনে মোট ১৯৭টি বোল্ডার এবং কোয়ারি/ডাস্ট/শিঙ্গল বোঝাই ওয়াগন মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১৪৪ ওয়াগন বোল্ডার এবং ৫৩ ওয়াগন কোয়ারি/ডাস্ট/শিঙ্গল জাগীরোড, খটখটী, শোখুভি, মাইবং এবং বদরপুরের মতো কৌশলগত স্থানগুলিতে রাখা হয়েছে। বর্ষার প্রস্তুতির জন্য তিনসুকিয়া (৫২টি ওয়াগন), রঙ্গিয়া (৩৬টি ওয়াগন), আলিপুরদুয়ার (২০টি ওয়াগন) এবং কাটিহার (৪০টি ওয়াগন) -এর মতো অন্যান্য ডিভিশনগুলিতেও সরবরাহ করা হয়েছে। এছাড়াও, উদ্ধার বা পুনরুদ্ধার অভিযানের প্রস্তুতি নিশ্চিত করার জন্য সমস্ত ডিভিশনে বিভিন্ন ধরণের উইঞ্চ ক্র্যাব, জ্যাক, তিরফর এবং ট্রাইপড রাখা হয়েছে।

তাঁর দাবি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রিয়েল-টাইম আবহাওয়ার সতর্কতা এবং পূর্বাভাস পেতে ইন্ডিয়া মেটেওরোলোজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই সমন্বয় রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষগুলিকে, যা ২৪X৭ চালু থাকে, ট্রেন চলাচল এবং কর্মী মোতায়েনের বিষয়ে সক্রিয় সিদ্ধান্ত নিতে সহায়তা করে। যাত্রীদের অফিসিয়াল যোগাযোগ ব্যবস্থাগুলির মাধ্যমে খবর সংগ্রহ করার এবং রেল কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্ষাকাল জুড়ে নিরাপত্তা, পরিচালন দক্ষতা এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

—

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top