News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাউন হলের নামের পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে, কিন্তু বিরোধী দলনেতা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মন্ত্রী সুশান্ত
Image

টাউন হলের নামের পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে, কিন্তু বিরোধী দলনেতা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৭ জুলাই : টাউন হলের নাম টাউন হল-ই থাকবে, শুধু পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে। কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামের জায়গায়, এখানে কার্ল মার্কস থাকতো খুশি হতো সিপিআইএম। আজ সাংবাদিক টাউন হলের নাম পরিবর্তন ইস্যুতে বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ড.শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আগরতলা টাউন হলকে নামাঙ্কিত করার ঘোষণা দিয়েছেন। ত্রিপুরার সাংস্কৃতিক, ঐতিহ্য সহ বিভিন্ন ক্ষেত্রকে সম্মান জানিয়ে বর্তমান বিজেপি সরকার প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যের টাউন হলের নাম বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। তার বিভিন্ন উদাহরন জনসম্মুখে রয়েছে। তাহলে এ-ই বিষয়টিকে নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরীর চেষ্টা করছেন, প্রশ্ন তুলেন তিনি। ব্যাপক মানুষের সমর্থন নিয়েই পাল্টানো হয়েছে আগরতলা টাউন হলের নাম, দাবি করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, বিগত দিনে আগরতলা টাউন হল এটি রাজবাড়ির অংশ ছিল, একে লালবাড়ি বলা হত। পরবর্তী সময়ে এটি ভেঙে টাউন হল হিসেবে নির্মিত হয়েছে। ১৯৮৫ সালে ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমনের হাতে এই টাউন হলের উদ্বোধন হয়েছে। তাহলে, সিপিএম আমলে কেন রাজপরিবারের কোনো রাজার নামে এই আগরতলানটাউন হলের নাম নামাঙ্কিত করা হয়নি। যেহেতু, এই টাউন হলে রাজবংশের ছিল। আসলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনগনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।

তাঁর কথায়, এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না। এই শ্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের মাথার তাজ জম্মু ও কাশ্মীর ভূখণ্ডে দেশের অখণ্ডতাবিরোধী ৩৫ এ ও ধারা ৩৭০ এর বিরোধিতা করে সন্দিগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে কাজ করা এই মহান শিক্ষাবিদ তথা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রখর রাষ্ট্রবাদী নেতার বলিদান দিবস। তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক। আজ তাঁর নামে আগরতলা টাউন হলের নাম নামকরণ করা হবে বলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিরোধী করছেন। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি। কিন্তু আশ্চর্যের বিষয় সিপিএম আমলে প্রায়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের নামে স্টেডিয়াম নির্মাণ করেছেন। তেমনি, কমলপুর মহকুমা হাসপাতালের নাম প্রয়াত প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বিমল সিনহার নামে উৎসর্গ করেছেন। তাঁর কটাক্ষ, শ্যামাপ্রসাদ মুখার্জির নামের জায়গায়, এখানে কার্ল মার্কস থাকতো খুশি হতো সিপিআইএম।

তাঁর কটাক্ষ, রাজনৈতিক স্বার্থ চরির্তাথ করার জন্য ভুল মন্তব্য করছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাই তিনি আপামর জনগনকে ভুল মন্তব্যে না জড়ানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি। টাউন হলের নাম টাউন হল-ই থাকবে, শুধু পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে, বলে জানান তিনি। পাশাপাশি এদিন এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top