News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসম : লামডিং-বদরপুর পাহাড়ি রুটে আবারও ধস, ট্রেন চলাচল বন্ধ, বহু ট্রেন বাতিল, ফের ভোগান্তির শিকার ত্রিপুরা ও বরাকবাসী
Image

অসম : লামডিং-বদরপুর পাহাড়ি রুটে আবারও ধস, ট্রেন চলাচল বন্ধ, বহু ট্রেন বাতিল, ফের ভোগান্তির শিকার ত্রিপুরা ও বরাকবাসী

আগরতলা, ৭ জুলাই : অসমের ডিমা হাসাও জেলার লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ফের নতুন ভূমিধসের কারণে রবিবার ৬ জুলাই রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ধসটি ঘটেছে ৫০/২ কিলোমিটার পয়েন্টে দিহাখো ও মুপা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। এই এলাকা দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ বলে চিহ্নিত এবং ২৩ জুন থেকে একাধিকবার ধসের কারণে রেল চলাচলে বিঘ্ন ঘটছে।

পাহাড় ধসের ফলে মুপা ও দিহাখো স্টেশনের মধ্যবর্তী ৫১/১-২ কিমি অঞ্চলে ট্র্যাক সম্পূর্ণরূপে মাটিচাপা পড়ে যায়। ফলে রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত ধস সরানোর কাজ চলছে। যাত্রীসুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

এর আগে ২৩ জুন জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি বড় ধসের কারণে এক সপ্তাহের জন্য রেল চলাচল বন্ধ ছিল। ৩০ জুন তা আংশিকভাবে পুনরায় চালু হলেও, ৩ জুলাই আবার মুপা এলাকায় নতুন ধস পড়ে। শুক্রবার সাময়িকভাবে রেল চলাচল শুরু হলেও টানা বৃষ্টিপাতে আবারও ভূমিধস ঘটে এবং পুনরায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে (এনএফআর) জানিয়েছে, যাত্রীদের জন্য খাবার ও প্রাথমিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কামাখ্যা, গুয়াহাটি, লামডিং, নিউ হাফলং, শিলচর, বদরপুর ও আগরতলায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, দ্রুত রেলপথ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

ধসের কারণে বাতিল হয়েছে ৭ ও ৮ জুলাই ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১১/১৫৬১২ রংগিয়া–সিলচর–রংগিয়া এক্সপ্রেস, ৮ ও ৯ জুলাই ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস, ৭ জুলাই ১৫৬১৭ গুয়াহাটি–দুর্লভছড়া এক্সপ্রেস ও ০৫৬৩৮ শিলচর–নাহারলাগুন এক্সপ্রেস এবং ৮ জুলাই ১৫৬১৮ দুর্লভছড়া–গুয়াহাটি এক্সপ্রেস ও ০৫৬৩৭ নাহারলাগুন–সিলচর এক্সপ্রেস।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top