News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের এক মৃতদেহ উদ্ধার গন্ডাছড়ায়, মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা
Image

ফের এক মৃতদেহ উদ্ধার গন্ডাছড়ায়, মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা

গণ্ডাছড়া, ৭ জুলাই : ফের গন্ডাছড়া মহকুমায় অস্বাভাবিক একটি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। সাম্প্রতিককালে একের পর এক অস্বাভাবিক মৃতদেব উদ্ধারের ঘটনায় গোটা মহকুমায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। সোমবার সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার দুদুমণিপাড়ার তথা সাব -জেলখানা সংলগ্ন নতুন নির্মিয়মান বিওসির পাশের একটি বেআইনিভাবে চলা ওয়ার্কশপে।

সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী জানা যায় যে, গন্ডাছড়া মহকুমার নারায়ণপুরের বাসিন্দা রতন দেওয়ানের একটি ওয়ার্কশপ রয়েছে উক্ত এলাকায়। ওয়ার্কশপটি বহু দিন ধরে বেআইনিভাবেই চলে আসছে। জানা যায় ওই ওয়ার্কশপটি চালানোর জন্য কোন বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। নেই কোন শ্রম দপ্তরের ছাড় পত্র। বহুদিন ধরেই কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চলছিল রতন দেওয়ানের ওই ওয়ার্কশপটি। ওই ওয়ার্ক শপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় রতনবাবুর ওই ওয়ার্ক শপে কাজ করার জন্য শ্রমিকরাও আসতে চাইতো না। যদিও সপ্তাহখানেক পূর্বে ফটিকরায় এলাকার দীনদরিদ্র শ্রমিক ভবতোষ দে মোটা অংকের বেতনের প্রলোভনে পড়ে রতন দেওয়ানের ওয়ার্কশপে কাজে যোগ দেন। মাঝে কয়েকদিন ছুটি কাটিয়ে রবিবার কাজে যোগ দেয় ওই শ্রমিক ভবতোষ দে।

সোমবার সাতসকালে পথচারীরা দেখতে পায় রাস্তার পাশের ওই ওয়ার্কশপে এক ব্যক্তি মাটিতে সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। ততক্ষনে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় বহু পথচারী লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ক শপের মালিক। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান গন্ডাছড়া মহকুমা থানার সাব -ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় ফরেন্সিক টিমের কাছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃস্ট হয়েই শ্রমিক ভবতোষ দের মৃত্যু হয়েছে। অপরদিকে একাংশ লোকজন তা মানতে নারাজ। তাদের দাবী ওই শ্রমিকের মৃত্যুর পেছনে জটিল রহস্য লুকিয়ে আছে। নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করলেই ভবতোষের মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসতে পারে।

ঘটনাস্থলে দাঁড়িয়ে ওয়ার্ক শপের মালিক রতন দেওয়ানের সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হলেও সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ মালিক রতন দেওয়ান। এতে উপস্থিত জনতার মধ্যে আরো বেশী করে ওই শ্রমিকের মৃত্যুর পেছনে কোন জটিল রহস্য রয়েছে বলে সন্দেহের দানা বাধঁতে শুরু করেছে। তবে সাম্প্রতিককালে একের পর এক অকাল মৃত্যুর ঘটনায় চরম আতঙ্ক দেখা দিয়েছে গোটা মহকুমায়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top