News Flash

Image

নাশকতার আগুনে পুড়ল গৃহস্থের খড়ের কুঞ্জ!

বিশালগড়, ৭ জুলাই: বিশালগড় রঘুনাথপুর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক লাল বণিকের বাড়িতে রবিবার দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাঁর খড়ের কুঞ্জ। তবে কে বা কারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

যখন মানিক লাল বণিকের বাড়ির খড়ের কুঞ্জে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের শিখা দেখে প্রথমে এলাকাবাসীরাই ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

এরপর দ্রুত বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বিশালগড় দমকল কর্মীরা জানিয়েছেন, এই আগুন থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন মানিক লাল বণিকের পরিবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top