News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাময়িক কোনো ইস্যুকে কেন্দ্র করে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে যাদের উত্থান, সেই দল দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করে না: কংগ্রেস
Image

সাময়িক কোনো ইস্যুকে কেন্দ্র করে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে যাদের উত্থান, সেই দল দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করে না: কংগ্রেস

আগরতলা, ৬ জুলাই: সাময়িক কোনো ইস্যুকে কেন্দ্র করে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে যাদের উত্থান, সেই দল দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করবে না সেটাই স্বাভাবিক। রাজ্যের জনগাতি অংশের জনগণ তিপ্রা মথা থেকে সরে কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে। বর্তমান রাজনৈতিক ইস্যুতে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি বলেন, রাজ্যে আঞ্চলিক দলের স্থায়িত্ব সম্পর্কে ধারণা রয়েছে জনগণের। সাময়িক কোনো ইস্যুকে ভিত্তি করে আঞ্চলিক কোন দলের উপর যে সকল জনগণ ভরসা রেখেছিলেন তারা নতুন করে ভাবতে শুরু করেছেন। বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিচ্ছেন তারা। শাসকের শরিক দল তিপ্রা মথা শাসক দল থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে এ বিষয়ে কিছুই জানেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এটা নিছকই রাজনৈতিক পরিকল্পনা, তা স্পষ্ট। শাসকদলের সঙ্গে সমঝোতা বজায় রাখতেই এই কৌশল বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

তিনি আরো বলেন, তিপ্রা মথা নেতৃত্বদের গতকালের বক্তব্যে একটা স্পস্ট যে, জনজাতি অংশের জনগণকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিগত দিনে তারা সমর্থন আদায় করেছিল, সেই প্রতিশ্রুতি পূরনে ভাটা পড়ছে। জনজাতি এলাকাগুলিতে সাংগঠনিক বিপর্যয় ঘটছে। জনজাতি অংশের জনগণ তাদের উপর আর ভরসা রাখছেন না। সমর্থনের ভাঁড় শূন্য হচ্ছে। জনজাতি এলাকায় বিভিন্ন নেতৃত্ব তাদের সমর্থকদের নিয়ে কংগ্রেস দলে যোগদান করছেন। পাহাড়ে শক্তি হারাচ্ছে শাসক জোট শরিক।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top