News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারের টাউনহলের নাম পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা করলেন বিরোধী দলনেতা
Image

সরকারের টাউনহলের নাম পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা করলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৬ জুলাই: মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা হবে। সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, প্রায় ৪০ বছর সময় ধরে রাজধানী আগরতলার এই টাউন হল রাজ্যের ঐতিহ্য বহন করে চলেছে। একটা সময় এটি রাজবাড়ির অংশ ছিল, একে লালবাড়ি বলা হত। পরবর্তী সময়ে এটি ভেঙে টাউন হল হিসেবে নির্মিত হয়েছে। প্রায় চার দশক ধরে এই টাউন হল রাজ্যের ঐতিহ্য বহন করে চলেছে। ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমনের হাতে এই টাউন হলের উদ্বোধন হয়েছে। প্রতিটি শহরেই শহরের একটি ঐতিহ্যবাহী টাউন হল থাকে। তেমনি এই টাউন হল এত বছর ধরে আগরতলার ঐতিহ্য বহন করে চলেছে। এর নাম পরিবর্তন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা কোনোভাবেই শোভা পায় না। এর মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকেও যোগ্য সম্মান জানানো হয়না।

বিরোধী দলনেতা আরো বলেন, বর্তমানে রাজধানীতে এই ধরনের হলের অভাব রয়েছে। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে হল পাওয়া মুশকিল হয়। তাই সেই দিক বিবেচনা করেও সরকার নতুন একটি বড় পরিসরে হল তৈরি করুক। সেই হলের নামকরণ করা হোক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। তাহলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকেও যোগ্য মর্যাদা প্রদান করা হবে। বিজেপি তাদের দলের আর্দশের নামে কোন হল নামাঙ্কিত করতে চাইছে তাতে কোন অসুবিধা নেই, তবে টাউন হলের নাম পরিবর্তন করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সরকার আরো একবার বিবেচনা করে দেখুক, দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top