News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডোর টু ডোর কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডোর টু ডোর কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৬ জুলাই: আজ জাতীয়তাবাদী নেতা ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। এই দিনটিকে সামনে রেখে আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের কার্যপ্রণালী নিয়ে ঘর ঘর প্রচারের সূচনা করেছে বিজেপি।

এরই অঙ্গ হিসেবে আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত ৪৫ নম্বর বুথে এই ডোর টু ডোর কর্মসূচির সূচনা হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন প্রথমে বুথ কার্যালয়ের সামনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তারপর ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে ডোর টু ডোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণে কি কি কাজ করেছেন তা লিপিবদ্ধ করে এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে বলেও দাবি করেন সাংসদ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top