News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা
Image

রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ৬ জুলাই: স্থানীয় রাস্তার বেহাল দশা, রাস্তাটি সংস্কারের দাবিতে এবারে সরব হলেন স্থানীয় জনগণ। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানালেও রাস্তা সংস্কারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

জম্পুইজলা চিকনছড়া এলাকার গোলাঘাটি থেকে পরিমল চৌমুহনী যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে। এই রাস্তা দিয়ে জিরানিয়া, তেলিয়ামুড়া এলাকার যানচালক এবং নিত্যযাত্রীরা আসা-যাওয়া করেন। স্থানীয়দেরও এই একটাই রাস্তা যাতায়াতের জন্য। কিন্তু সামান্য বৃষ্টিতেই জলে কাঁদায় একাকার হয়ে থাকে রাস্তাটি। ভারী বৃষ্টিপাতে রাস্তায় হাঁটু সমান জল জমে। একেবারে চলার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। স্থানীয় জনপ্রতিনিধিদের বেশ কয়েকবার বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বার কয়েক রাস্তাটি এসে পরিদর্শনও করেছেন। কিন্তু প্রায় দু থেকে তিন বছর ধরে রাস্তাটি একইভাবে রয়েছে। এই রাস্তা ধরেই বিধায়কের গাড়িও আসা-যাওয়া করে। তবুও ওই রাস্তাটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এদিন স্থানীয় জনগণ।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top