News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে সাড়ম্বরে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
Image

শান্তিরবাজারে সাড়ম্বরে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী

শান্তিরবাজার, ৬ জুলাই : যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পালিত হলো ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার পৌর পরিষদ এবং বগাফা ব্লকের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধক ছাড়াও আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলর নেপালচন্দ্র দাস, শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয় থেকে ডিসিএম পবিত্র দাস এবং শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল। এরপর ডিসিএম পবিত্র দাস ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বর্ণময় জীবনের বিভিন্ন দিকগুলি বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেন। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দও ডঃ মুখার্জির অবদান ও আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।

Releated Posts

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top