News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর ১১ বছর পূর্তিতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর ১১ বছর পূর্তিতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তাঁর নিজ বিধানসভা কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালী-র শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান সম্বলিত পুস্তিকা বিতরণ করেন। এই ১১ বছরে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন, সেসকল তথ্য পুস্তিকায় তুলে ধরা হয়েছে।
লিফলেট বিতরণকালে মুখ্যমন্ত্রী বলেন যে, জনকল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগত ১১ বছরের কাজকর্ম লিফলেট আকারে লিখেও শেষ করা যাবে না। তিনি আরও বলেন, আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিবস। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর চিন্তাধারাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবে রূপ দিচ্ছেন। বিগত ১১ বছরে কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫ ‘এ’র অবলুপ্তি এই সংকল্পেরই প্রতিফলন।
আজ এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী পুর নিগমের ২০নং ওয়ার্ড এলাকায়ও বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান সম্বলিত পুস্তিকা তুলে দেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top