News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে গাড়ির চাকা খুলে নিল চোরের দল
Image

রাতের আঁধারে গাড়ির চাকা খুলে নিল চোরের দল

আগরতলা, ৬ জুলাই: চোরের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ জনগণ। প্রতিদিন রাতের আঁধারে কোন না কোন এলাকায় একাধিক বাড়িতে নিশিকুটুম্বের দল হানা দিয়ে সর্বস্ব নিয়ে যাচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিক।

শনিবার গভীর রাতে বিশালগড় ব্রজপুর কানাইবাড়ি এলাকায় এক ব্যক্তির গাড়ির চাকা খুলে নিয়ে যায় চোরের দল। ওই ব্যক্তি জানান, প্রতিদিন কার মতো তিনিও গতকাল রাতে উনার একটি মালগাড়ি বাড়ির পাশে রেখেছিলেন। বাড়িতে জায়গা না থাকায় প্রতিদিন ওই জায়গাতেই গাড়িটি রাখেন তিনি। গতকাল গভীর রাতের কোন এক সময় চোরের দল গাড়িটির চাকা খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে এসে ঘটনা প্রত্যক্ষ করেন গাড়ির মালিক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, এলাকায় চোরের উপদ্রব বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে পার্শ্ববর্তী একটি বাড়িতে একই ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় এলাকায় পুলিশের টহলদারি নেই বললেই চলে। রাত্রিকালীন নিরাপত্তা না থাকায় নেশাকারবারীরাই এ ঘটনাটা সংঘটিত করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বিশালগড় থানার পুলিশ ওই এলাকায় কোন সময় টহলে আসে না বলে অভিযোগ স্থানীয়দের। চুরির ঘটনা রোধ করতে রাত্রিকালীন নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন এদিন স্থানীয় জনগণ।

—————-

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top