News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে বিধায়ক দলের গাড়ি দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক
Image

কাঞ্চনপুরে বিধায়ক দলের গাড়ি দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক

কাঞ্চনপুর, ৫ জুলাই: উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলা পরিদর্শনে এসে অল্পের জন্য রক্ষা পেলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। গতকাল, ৪ জুলাই, জম্পুই হিল থেকে ফেরার পথে কাঞ্চনপুর সুভাষ নগরে বিধায়ক দলের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
জানা গেছে, ৪ ও ৫ জুলাই রাজ্য বিধানসভার এসটি কমিটির উত্তর এবং ঊনকোটি জেলা ভিজিটিং প্রোগ্রাম ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে জম্পুই হিল পরিদর্শন শেষে ফেরার পথে বিধায়কদের গাড়ি বহর কাঞ্চনপুর সুভাষ নগর এলাকায় পৌঁছায়। সেসময় একটি গাড়ি দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে, যার ফলে পরপর তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
এই দুর্ঘটনায় অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়িটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির ভেতরের এয়ারব্যাগগুলি বেরিয়ে আসে। এয়ারব্যাগ খুলে যাওয়ায় বিধায়ক রঞ্জিত দাস বড় ধরনের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। তবে গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top