News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উল্টো রথযাত্রায় বিরোধীদের নিশানা, বামপন্থীদের কড়া ভাষায় আক্রমণ বিপ্লব দেবের
Image

উল্টো রথযাত্রায় বিরোধীদের নিশানা, বামপন্থীদের কড়া ভাষায় আক্রমণ বিপ্লব দেবের

আগরতলা, ৫ জুলাই: উল্টো রথযাত্রা উপলক্ষে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রিপুরার বিজেপি সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিরোধীদের, বিশেষ করে বামপন্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি বলেন, মানুষ কমিউনিস্টদের চায় না, তাই তাদের তাড়িয়ে দিয়েছে।

আগরতলা ইসকনের পক্ষ থেকে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিতিতে শনিবার ফিরা রথ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্বাশায়।

জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব দেব বলেন, ত্রিপুরায় সর্ব ধর্ম সমভাব বজায় থাকে। আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করি না। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে হিন্দু ধর্মের পূজারী ও গোসাই বাবাদের অসম্মান করা হয়েছে। মন্দির থেকে পূজারীদের সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকী ইসকনকেও লক্ষ্য করা হয়েছিল।

তিনি আরও বলেন, মহারাজ প্রদ্যুৎ এবং আমি ত্রিপুরায় থাকতে, এই বামপন্থীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

বিপ্লব দেব জানান, তিনি নিজ দলের কর্মীদের সৎ ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জনগণ যদি কিছু পেতে চায়, তবে তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সম্ভব। রাজ্যের মানুষ মোদিকে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও সেই ভরসা অটুট থাকবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top