News Flash

Image

ইসরোর বিভিন্ন সেন্টার পরিদর্শনে উত্তর পূর্বাঞ্চলের ১০০ ছাত্রছাত্রী

আগরতলা, ৫ জুলাই : উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ১০০ জন ছাত্র-ছাত্রী ব্যাঙ্গালুরুতে ইসরোর বিভিন্ন সেন্টার পরিদর্শন কালে ভারতের মহাকাশ বিজ্ঞান ও গবেষনায় অর্জিত সাফল্যের সাক্ষী হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের নর্থ ইস্ট স্টুডেন্টস প্রোগ্রাম ফর অ্যাওয়েরনেস, রিচ, এন্ড নলেজ অন স্পেস (এনই-স্পার্কস) এর অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পেয়েছে।

দু’দিনব্যাপী এই সফরে প্রথম দিন তারা ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক পরিদর্শন করেছে। দ্বিতীয় দিন সফল চন্দ্রায়ন ৩ মিশন-এর বিশেষ ফুটেজ সহ তাদের ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার সেটেলাইট মডেল, সেটেলাইট টেকনোলজি প্রভৃতি দেখারও সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতা তাদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করেছে এবং আগ্রহ জাগিয়েছে। এভাবে এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের মোট আটটি রাজ্য থেকে ৮০০ জন ছাত্র-ছাত্রী এই সুযোগ পাবে বলে এন ই সি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাছাড়া, ত্রিপুরায় বিভিন্ন প্রকল্পের জন্য এবছর জুন মাসে মোট ১ কোটি ৩১ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করেছে এন ই সি। তার মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরার গান্ধীগ্রামে গার্লস হোস্টেল নির্মাণ এবং মুন বনকুলে ধম্ম দীপা স্কুলে হোস্টেল নির্মান।

Releated Posts

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

জ্বালানির কৃত্রিম সংকট রটনা নিয়ে সতর্ক মণিপুর সরকার, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

ইম্ফল, ১২ মে (আইএএনএস): মণিপুর সরকার মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি…

ByByTaniya Chakraborty May 12, 2026

মণিপুরে দুই শীর্ষ জঙ্গি নেতা-সহ গ্রেপ্তার ৮, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

ইম্ফল, ১২ মে (আইএএনএস) মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাসহ মোট আট জঙ্গিকে গ্রেপ্তার করা…

ByByTaniya Chakraborty May 12, 2026

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top