News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে ডেপুটেশন ত্রিপুরা মহিলা সংগ্রাম সমিতি সমিতির
Image

বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে ডেপুটেশন ত্রিপুরা মহিলা সংগ্রাম সমিতি সমিতির

আগরতলা, ৪ জুলাই : বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম সমিতি। এদিন সমিতির নেতৃত্বরা বলেন, রাজ্যের বিভিন্ন মহকুমায় বিদ্যুৎ ভোক্তারা বিদ্যুৎ বিল নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছে। কোথাও অসামনজস্য বিদ্যুৎ বিল, কোথাও ভুতুড়ে বিল, আবার এমনও দেখা গেছে, আগের তুলনায় দ্বিগুণের ও বেশি বিদ্যুৎ বিল আসছে ভোক্তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তারা জানতেই পারছেনা কি পরিমান বিদ্যুৎ সংশ্লিষ্ট ভোক্তারা খরচ করেছে।

ফলে একটা বড় অংশের বিদ্যুৎ ভোক্তাদের কাছ থেকে যেমন অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে, তেমনি বিদ্যুৎ ভোক্তাদের একটা বড় অংশ চরম হয়রানির শিকার হচ্ছে। দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে খ্যার্ট মিটার বসানো হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বেসরকারি যে সকল এলাকায় বেসরকারি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ভোক্তাদের সবচেয়ে বেশি পকেট কাটা হচ্ছে।

এই পরিস্থিতিতে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছে স্মার্ট মিটার হোক কিংবা বিদ্যুৎ পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে ভোক্তাদের ন্যূনতম মতামত নেওয়া হয়নি। যা রাজ্য বিদ্যুৎ নিগমের ইতিবাচক পদক্ষেপ হতে পারেনা। তাছাড়া সরকারের তথ্য মোতাবেক রাজ্যের একটা বড় অংশের মানুষ জন বিপিএল যুক্ত। অর্থাৎ গরীর। তাদের পক্ষে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হয়। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ নিগম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবী করছে যাতে সমস্ত বিপিএল ভুক্ত পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এদিনের দাবিগুলি হল – বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করা হোক, বিদ্যুৎ পরিষেবায় বেসরকারিকরন বন্ধ কর, সমস্ত বিপিএল পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ কর, বর্ধিত বিদ্যুৎ সামূল বাতিল কর।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top