News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ দফা দাবিতে মহাকরণ অভিযান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের, মুখ্যসচিবের কাছে দেওয়া হবে ডেপুটেশন
Image

৮ দফা দাবিতে মহাকরণ অভিযান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের, মুখ্যসচিবের কাছে দেওয়া হবে ডেপুটেশন

আগরতলা, ৪ জুলাই : ৮ দফা দাবিতে আজ মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সেই ডাকে সাড়া দিয়ে প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে আজ আগরতলা শহরে মিছিল করে মহাকরণ অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনিয়মিত কর্মচারী মঞ্চের সদস্যরা। সেখান থেকে মুখ্য সচিবের নিকট ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবি সনদ তুলে দেওয়ার কর্মসূচি ছিল। এদিন প্রেসক্লাবের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় গেলে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে বিশাল ব্যারিকেড দিয়ে পুলিশ প্রথম থেকেই প্রস্তুত ছিল। বিকেল চারটার পর মুখ্য সচিবের নিকট এই ডেপুটেশন পেশ করা হবে বলে খবর।

এদিনের কর্মসূচি সম্পর্কে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান এবং মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি। এছাড়াও আরো বিভিন্ন দাবি যেমন, নিয়মিতকরণ সাপেক্ষে সম কাজে সম বেতন, সমস্ত অনিয়মিত কর্মচারী যারা ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন তাদের এককালীন ১০ লক্ষ টাকা প্রদান, মৃত অনিয়মিত কর্মচারীদের এককালীন ১০ লক্ষ টাকা প্রদান সহ আরো বিভিন্ন দাবিতে এদিনের মহাকরণ অভিযান সংঘটিত হয়েছে।

এদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এই রাজভবন অভিযানে সারা রাজ্যের বিভিন্ন শাখা থেকে সদস্যরা যোগদান করেন। সার্কিট হাউস এলাকায় তাদের আটকে দিলে সেখানেই তাদের ৮ দফা দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সদস্যরা।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top