News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরির আবেদনপত্র জমায় প্রযুক্তি সমস্যা, স্বাস্থ্য দফতরের অধিকর্তাকে ডেপুটেশন প্রদেশ যুব কংগ্রেসের
Image

চাকরির আবেদনপত্র জমায় প্রযুক্তি সমস্যা, স্বাস্থ্য দফতরের অধিকর্তাকে ডেপুটেশন প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলা, ৪ জুলাই : চাকরির জন্য আবেদন পত্র জমা দিতে গিয়ে অনলাইনে সার্ভার খারাপ থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে নিকট ডেপুটেশন দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস।

এবিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ল্যাব টেকনেশিয়ান, রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি বিভাগে বেশ কিছু শূন্যপদ পূরণের আবেদন করার ঘোষণা দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দফতর। সেই অনুযায়ী প্রায় ২০ থেকে ২৫ হাজার আবেদনকারী অনলাইনে আবেদন করেন। কিন্তু তার কিছুদিন পরেই দফতর থেকে জানিয়ে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটির কারণে আবেদনপত্রগুলি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ফলে, দফতর থেকে পুনরায় আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি ক্ষোভের সুরে বলেন, ওই ঘোষণার পর আবেদনকারীরা যখন পুনরায় আবেদন করতে যান তখন বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভারের সমস্যার কারণে আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছিল না। তাই আজ প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন প্রদান করে এই পুনঃআবেদনের সময়সীমা আরো সাত দিন বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দফতরে অফলাইনে আবেদনপত্র জমা রাখার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। যার মাধ্যমে যারা অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা যেন অফলাইনে এসে আবেদনপত্র জমা করে যেতে পারেন, বলেন তিনি।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top